📍 পাটগ্রাম - ৫৫৪০, লালমনিরহাট

Open Letter Form

🏠 হোম Open Letter Form
✉️

হৃদয়ের ক্যানভাসে প্রিয় শিক্ষক: আমাদের খোলা চিঠি

আপনার হৃদয়ের কথা জানান, আপনার প্রিয় শিক্ষককে স্মরণ করুন

📷

ছবি টেনে এনে ছাড়ুন অথবা এখানে ক্লিক করুন

JPG, PNG, WEBP • সর্বোচ্চ ৫ MB প্রতিটি

আপনার হৃদয়ের কথা নির্দ্বিধায় লিখুন — প্রিয় শিক্ষক কে, তাঁর কোন কথা বা কাজ আপনাকে অনুপ্রাণিত করেছে, তাঁর প্রতি আপনার কৃতজ্ঞতা...

অক্ষর (কমপক্ষে ৪০০ দরকার)
​হৃদয়ের ক্যানভাসে প্রিয় শিক্ষক: আমাদের খোলা চিঠি (২০২৬)
​প্রতিযোগিতার শর্তাবলি ও নিয়মাবলী
​১. বিষয়বস্তু: শিক্ষক কেবল পাঠ্যবইয়ের মানুষ নন, বরং জীবনের দিশারী। আপনার জীবনের প্রথম বর্ণমালার শিক্ষক বা বিশেষ কোনো মেন্টর—যার শিক্ষা আপনার জীবনকে আলোকিত করেছে—তাকে নিয়ে আপনার মনের কথা সাজিয়ে লিখুন।
​২. ভাষা ও শালীনতা: চিঠিতে অবশ্যই মার্জিত ও সম্মানজনক ভাষা ব্যবহার করতে হবে। যাকে নিয়ে লিখছেন তিনি ব্যতীত অন্য কারো প্রতি উস্কানিমূলক, ব্যক্তিগত আক্রমণাত্মক বা অসম্মানজনক শব্দ ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ।
​৩. মৌলিকতা: চিঠিটি অবশ্যই শিক্ষার্থীর নিজের এবং স্বহস্তে লেখা হতে হবে। অন্য কোথাও থেকে কপি করা বা কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) দ্বারা সম্পূর্ণ লেখা চিঠি গ্রহণযোগ্য হবে না। আমরা চাই প্রতিটি লেখায় আপনার নিজস্ব আবেগ, স্মৃতি ও ভালোবাসার প্রকৃত ছাপ থাকুক।
​৪. তথ্যের গোপনীয়তা: চিঠির বিষয়বস্তুর মধ্যে শিক্ষকের ব্যক্তিগত ফোন নম্বর, বাড়ির ঠিকানা বা কোনো স্পর্শকাতর তথ্য দেওয়া যাবে না। শিক্ষকের গোপনীয়তা রক্ষা করা আমাদের একান্ত কাম্য।
​৫. স্বত্বাধিকার ও সম্মতি: চিঠিটি জমা দেওয়ার অর্থ হলো, আপনি এটি জনসম্মুখে বা আমাদের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশের সম্মতি দিচ্ছেন। চিঠিটি পাঠানোর পর এর স্বত্বাধিকার আয়োজক কর্তৃপক্ষের। তবে আমরা সব ধরনের ব্যক্তিগত তথ্য কঠোর গোপনীয়তার সাথে সংরক্ষণ করব।
​৬. সম্পাদনা ও যাচাই: জমা দেওয়া চিঠিগুলো প্রকাশের আগে আমাদের সম্পাদনা টিম যাচাই-বাছাই করবে। শর্ত পূরণ না হলে বা যেকোনো কারণে কর্তৃপক্ষ লেখাটি প্রকাশ না করার অধিকার সংরক্ষণ করে। চিঠির মূল ভাব ও অর্থ ঠিক রেখে বানান বা ব্যাকরণগত ভুল সংশোধনের অধিকার আয়োজক বৃন্দ রাখে।
​৭. অংশগ্রহণ পদ্ধতি ও ছদ্মনাম:
* একজন শিক্ষার্থী কেবল একটি চিঠি পাঠাতে পারবেন (একজন শিক্ষককে নিয়ে)।
* যদি কোনো শিক্ষার্থী নিজের প্রকৃত নাম প্রকাশ করতে না চান, তবে তিনি ছদ্মনাম ব্যবহার করতে পারবেন। তবে যোগাযোগের সুবিধার্থে এবং পুরস্কার প্রদানের জন্য নিজের ব্যবহৃত সচল ফোন নম্বর অবশ্যই সঠিকভাবে দিতে হবে।
* অধ্যয়নরত শিক্ষাপ্রতিষ্ঠানের নাম অবশ্যই উল্লেখ করতে হবে।
* পরিচয় গোপন রাখতে চাইলে ওয়েবসাইটের নির্দিষ্ট বক্সে তা নির্দেশ করতে হবে। ছদ্মনাম ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই নামের পাশে (ছদ্মনাম) লিখে দিতে হবে।
​৮. লেখার ফরম্যাট:
* লেখাটি A4 সাইজের সাদা কাগজে স্বহস্তে লিখতে হবে।
* সর্বোচ্চ ৪০০ শব্দের মধ্যে হতে হবে এবং কাগজের কেবল এক পৃষ্ঠায় (Single-sided) লিখতে হবে।
* কাগজের উল্টো পাশে কোনো দাগ বা চিহ্ন দেওয়া যাবে না।
​৯. প্রয়োজনীয় তথ্য: নির্বাচন প্রক্রিয়া এবং ইভেন্ট পরিচালনার বিস্তারিত তথ্য আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ ও ওয়েবসাইটে দেওয়া হবে। সেই নির্দেশনাগুলোও এই শর্তাবলির অংশ হিসেবে বিবেচিত হবে।
​১০. কর্তৃপক্ষের সিদ্ধান্ত: এই আয়োজনের প্রতিটি পর্যায়ে কর্তৃপক্ষের সকল সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে। ইভেন্টের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে কর্তৃপক্ষ যেকোনো সময় শর্তাবলি পরিবর্তন, পরিমার্জন বা নতুন নিয়ম সংযোজনের পূর্ণ ক্ষমতা সংরক্ষণ করে। আয়োজন সংক্রান্ত যেকোনো বিষয়ে কর্তৃপক্ষের গৃহীত সিদ্ধান্তের জন্য কর্তৃপক্ষ কোনো পক্ষ বা ব্যক্তির নিকট দায়বদ্ধ থাকবে না।