পাটগ্রামের মানুষের জীবনমান উন্নয়নে নিবেদিত একটি সামাজিক সংগঠন। আমরা বিশ্বাস করি — একসাথে এগিয়ে গেলে পরিবর্তন সম্ভব।
পাটগ্রামের প্রতিটি মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
পাটগ্রাম উপজেলার সুবিধাবঞ্চিত মানুষদের সামাজিক, শিক্ষামূলক ও আর্থিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখা এবং একটি আত্মনির্ভরশীল সমাজ গড়ে তোলা।
দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ, বৃত্তি এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান করে তাদের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়া।
বিনামূল্যে চিকিৎসা সেবা, রক্তদান ক্যাম্প এবং স্বাস্থ্য সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে মানুষের সুস্বাস্থ্য নিশ্চিত করা।
প্রাকৃতিক দুর্যোগ ও জরুরি পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে তাৎক্ষণিক খাদ্য, বস্ত্র ও আশ্রয়ের ব্যবস্থা করা।
বেকার যুবকদের কর্মমুখী প্রশিক্ষণ, উদ্যোক্তা সহায়তা ও কর্মসংস্থান সৃষ্টিতে সহায়তা প্রদান।
বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা অভিযান এবং পরিবেশ সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে সবুজ পাটগ্রাম গড়ে তোলা।
বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও শক্তিশালী নেটওয়ার্ক তৈরি। নারীর অধিকার, মর্যাদা ও সুরক্ষা নিশ্চিত করতে সমন্বিত, টেকসই ও কার্যকর কর্মসূচি বাস্তবায়ন।
শিক্ষার্থীদের সামাজিক কুসংস্কার রোধে এবং বিজ্ঞানমনস্ক করতে বিজ্ঞান ক্লাব প্রতিষ্ঠা। যুক্তিবোধ, সৃজনশীলতা ও গবেষণামুখী চিন্তার বিকাশের মাধ্যমে তরুণদের গড়ে তোলা।
কিশোর গ্যাং, মাদক, জুয়া ইত্যাদি সামাজিক সমস্যা রোধে ক্রীড়াকে মাধ্যম হিসেবে ব্যবহার। শৃঙ্খলা, দলগত ঐক্য ও নেতৃত্বের বিকাশের মাধ্যমে নতুন প্রজন্মকে ইতিবাচক পথে এগিয়ে নেওয়া।
অসাম্প্রদায়িক চেতনার আলোয় সম্প্রীতি, সহনশীলতা ও মানবিকতার বন্ধনে গড়ে তুলতে চাই এক ঐক্যবদ্ধ সমাজ। ধর্ম, বর্ণ ও পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবার সমান অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা।
শুভ বাংলা নববর্ষ ১৪৩৩ 🌺 বাংলা নববর্ষের এই শুভ সূচনায় স্বপ্ন ছুঁই সামাজিক উন্নয়ন সংস্থা নতুন প্রত্যাশা,…
রক্তের জরুরি প্রয়োজনে আমাদের রক্তদাতা ব্যাংকে যোগাযোগ করুন।
📞 +8801817639203সার্বক্ষণিক রক্তদাতা প্রস্তুত
আপনার একটুখানি উদ্যোগ হয়তো কারও জীবন পরিবর্তন করে দিতে পারে। রক্ত দিন, আর্থিক সহায়তা করুন বা বই ডোনেট করুন — প্রতিটি অবদানই অমূল্য।
রক্তদান জীবন বাঁচায়। আপনার এক ব্যাগ রক্ত তিনটি প্রাণ রক্ষা করতে পারে। আমাদের ব্লাড ব্যাংকে নিবন্ধন করুন।
রক্ত দিতে চাই →স্বপ্ন ছুঁই | সদস্য পোর্টাল সদস্যদের জন্য একীভূত ডিজিটাল প্ল্যাটফর্ম। শুধুমাত্র অনুমোদিত সদস্যগণ এই পোর্টাল ব্যবহার করতে পারবেন।
পোর্টালে যান→আপনার পুরানো বই কারও জীবন আলোকিত করতে পারে। বই ডোনেট করে জ্ঞানের আলো ছড়িয়ে দিন।
বই দিতে চাই →এই স্বপ্নবাজ মানুষদের উদ্যোগে "স্বপ্ন ছুই" এর যাত্রা শুরু হয়েছে।
📞 +880 1328-750260
📞 +8801817639203
📞 +8801831675970
📞 +8801969449849
📞 +8801575586449
📞 +8801869353590
📞 +8801892504116
দক্ষ ও অভিজ্ঞ নেতৃত্বের মাধ্যমে আমরা আমাদের লক্ষ্য অর্জনে এগিয়ে চলেছি।
যারা আমাদের পাশে থেকে সমাজ পরিবর্তনে ভূমিকা রাখছে।
বইবিলাস লাইব্রেরী একটি আধুনিক ও পাঠকবান্ধব জ্ঞানকেন্দ্র, যেখানে বিভিন্ন বিষয়ের সমৃদ্ধ বই সংগ্রহ রয়েছে। এটি সকল বয়সী মানুষের মাঝে পড়ার অভ্যাস গড়ে তোলা ও জ্ঞানের প্রসার ঘটাতে কাজ করে।
মিষ্টান্ন শিশু-কিশোরদের জন্য একটি প্রাণবন্ত সাহিত্য ম্যাগাজিন, যেখানে গল্প, কবিতা ও সৃজনশীল লেখার মাধ্যমে কল্পনা ও মনন বিকশিত হয়। এটি নতুন প্রজন্মের প্রতিভা লালন ও সাহিত্যচর্চায় অনুপ্রেরণা জাগানোর একটি সুন্দর প্ল্যাটফর্ম। ✨
আমাদের নিবন্ধিত সদস্যরা তাদের অভিজ্ঞতা ও চিন্তা শেয়ার করছেন।
এখনো কোনো পোস্ট নেই। সদস্যরা লগইন করে পোস্ট করতে পারবেন।
আপনার একটু সময় ও উদ্যোগ আমাদের সমাজকে আরও সুন্দর করতে পারে। আজই নিবন্ধন করুন।
যেকোনো প্রশ্ন, সহায়তা বা পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন।
আমরা সর্বদা আপনাকে সাহায্য করতে প্রস্তুত।